tanaka

সন্ত্রাসবিরোধী মামলায় সাটুরিয়ায় যুব মহিলা লীগ কর্মী পিংকি গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় পিংকি (২৬) নামে উপজেলা যুব মহিলা লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া বাজার এলাকায়...
প্রচ্ছদজাতীয়আন্তর্জাতিক অনুমোদন মিললেই ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে ভাববে সরকা

আন্তর্জাতিক অনুমোদন মিললেই ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে ভাববে সরকা

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই সরকারের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও গাভিসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুমোদন ও সুপারিশ পাওয়া গেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া ৫ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, চলতি বছর ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দেশের সব জেলা সদর ও উপজেলা হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু শনাক্তকরণ কিট, তরল স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। বর্তমানে এসব উপকরণের কোনো সংকট নেই।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকতে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ।