tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকআনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক এবং তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আনুষ্ঠানিকভাবে সেই তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে প্রায় ৫০ কোটি ডলারের তেল বিক্রি সম্পন্ন হয়েছে। খবর সিএনএনের।

গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা দুজনই নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। মার্কিন প্রশাসন সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে বিচার কার্যক্রম চলবে।

মাদুরো দম্পতিকে আটক করার তিন দিন পর, ৭ জানুয়ারি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল আমদানির ঘোষণা দেন। তিনি জানান, প্রথম চালান হিসেবে দেশটি থেকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল (এক ব্যারেল সমান ১৫৯ লিটার) অপরিশোধিত তেল আনা হবে।

পরবর্তীতে সেই প্রথম চালানের তেল প্রায় ৫০ কোটি ডলারে বিক্রি করা হয়।

এদিকে ৯ জানুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসে বিভিন্ন মার্কিন তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠক শেষে তিনি ঘোষণা দেন, ভেনেজুয়েলার তেল খাতে শিগগিরই অন্তত ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে। এই ঘোষণার মাধ্যমে তিনি মূলত মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগে উৎসাহিত করার বার্তা দেন। তবে বাস্তবে অধিকাংশ তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তারা সেই প্রত্যাশায় সাড়া দেননি।

মার্কিন তেল জায়ান্ট এক্সন মোবিলের প্রধান নির্বাহী ড্যারেন উডস সাংবাদিকদের বলেন,
‘বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ করা সম্ভব নয়। এটি অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। সেখানে বিনিয়োগের আগে সুস্পষ্ট আইনগত ও বাণিজ্যিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন। কেবল তখনই বিনিয়োগের সম্ভাব্য রিটার্ন সম্পর্কে ধারণা পাওয়া যাবে।’

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)-এর তথ্য অনুযায়ী, দেশটির তেলক্ষেত্রগুলোতে অন্তত ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে। বিশ্বে মোট তেল মজুতের প্রায় এক-পঞ্চমাংশই ভেনেজুয়েলার দখলে।

তবে বিপুল মজুত থাকা সত্ত্বেও দেশটির দৈনিক তেল উৎপাদন তুলনামূলকভাবে কম। বর্তমানে ভেনেজুয়েলা প্রতিদিন গড়ে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে, যা আন্তর্জাতিক বাজারে দৈনিক মোট অপরিশোধিত তেল সরবরাহের মাত্র ০ দশমিক ৮ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল তুলনামূলকভাবে ভারী ও ঘন প্রকৃতির হওয়ায় এর উত্তোলন ও পরিশোধন প্রক্রিয়া অন্যান্য তেলের তুলনায় বেশি জটিল ও ব্যয়বহুল।