tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিআনুপাতিক পদ্ধতির বিপক্ষে বিএনপি: মির্জা ফখরুল

আনুপাতিক পদ্ধতির বিপক্ষে বিএনপি: মির্জা ফখরুল

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরে তিনি এই মন্তব্য করেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, “দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য দ্রুত জাতীয় নির্বাচনই একমাত্র সমাধান। জনগণ নির্বাচন চায়, সংকট সমাধানে এর বিকল্প নেই।”

সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “যারা সংস্কার চান না, তা তাদের দলের বিষয়।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, “সব দলের অংশগ্রহণে নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক—এটাই প্রত্যাশা।”