tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজনীতিআজ বরিশাল ও ফরিদপুরে তারেক রহমান

আজ বরিশাল ও ফরিদপুরে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার বেলা ১১টায় বিমানযোগে বরিশালের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর ১২টায় বরিশাল বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেবেন। পরে দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করবেন এবং সেখানে রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সফর শেষে তিনি আবার বিমানযোগে ঢাকায় ফিরবেন। এই সফরের মধ্য দিয়ে ঢাকার বাইরে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণা শেষ হবে।

এর আগে গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। একই দিনে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে অংশ নেন।

২৫ জানুয়ারি তিনি চট্টগ্রাম সফর করেন। সেখান থেকে ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফেরেন। এরপর ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত তিনটি নির্বাচনী সমাবেশে অংশ নেন।

২৯ জানুয়ারি উত্তরাঞ্চল সফর শুরু করেন বিএনপি চেয়ারম্যান। তিন দিনের সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে শনিবার ঢাকায় ফেরেন। সর্বশেষ সোমবার তিনি খুলনা ও যশোরে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন।