tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়আজ দেবীর বোধন, কাল মহাষষ্ঠী — শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

আজ দেবীর বোধন, কাল মহাষষ্ঠী — শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

আজ শনিবার, ২৭ সেপ্টেম্বর, দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের পবিত্র সূচনা। এই বোধনের মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিক পর্ব, যদিও মূল পূজার কার্যক্রম শুরু হবে আগামীকাল রবিবার, ২৮ সেপ্টেম্বর, মহাষষ্ঠীর মধ্য দিয়ে।

বাংলার ঘরে ঘরে এখন উৎসবের আমেজ। শহর থেকে গ্রাম—সবখানেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমা সাজানো, আলোকসজ্জা, ধূপ-ধুনো, ঢাক-ঢোল—সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ।

‘বোধন’ শব্দের অর্থ ‘জাগরণ’ বা ‘চৈতন্য লাভ’। শরৎকালের দুর্গাপূজায় এই বোধনের বিশেষ তাৎপর্য রয়েছে। পুরাণ মতে, ভগবান রামচন্দ্র শরৎকালে রাবণ বধের উদ্দেশ্যে দুর্গার পূজা করেছিলেন। যেহেতু এটি পূজার নিয়মিত সময় ছিল না, তাই একে ‘অকালবোধন’ বলা হয়। তবে বসন্তকালে অনুষ্ঠিত বাসন্তীপূজায় বোধনের প্রয়োজন হয় না।

সাধারণত দেবী দুর্গার বোধন হয় মহাষষ্ঠীর সন্ধ্যায়। তবে পঞ্জিকার হিসাব অনুযায়ী কিছু বছর, যেমন এবার, ষষ্ঠী তিথি শুরু হচ্ছে গভীর রাতে বা তিথিটি খুব অল্প সময়ের জন্য বিদ্যমান থাকছে। সেই কারণে অনেক ক্ষেত্রেই বোধনের সময় নির্ধারণে পরিবর্তন আসে।