tanaka

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চীনের পথে ভারত, হোতান রুট চালুর উদ্যোগ

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে বিকল্প বিমানপথের সন্ধানে ভারত। চীনের শিনজিয়াংয়ের হোতান অঞ্চলের আকাশসীমা ব্যবহার করে নতুন আন্তর্জাতিক রুট চালুর সম্ভাবনা নিয়ে বেইজিংয়ের সঙ্গে...
প্রচ্ছদজাতীয়আজকের আবহাওয়া পূর্বাভাস: তাপমাত্রা কিছুটা কমার আভাস, হতে পারে হালকা বৃষ্টি

আজকের আবহাওয়া পূর্বাভাস: তাপমাত্রা কিছুটা কমার আভাস, হতে পারে হালকা বৃষ্টি

ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে।

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ২১ মিলিমিটার মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।