ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৬ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস।



