tanaka
প্রচ্ছদজাতীয়আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে আইজিপি ও দুই বাহিনীর প্রধান গোপালগঞ্জে

আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে আইজিপি ও দুই বাহিনীর প্রধান গোপালগঞ্জে

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সরেজমিনে সফর করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান। তাঁর সঙ্গে রয়েছেন এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সফরকালে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও পর্যালোচনা করবেন। পাশাপাশি জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তাঁদের অংশ নেওয়ার কথা রয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।