টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না’ শোতে অতিথি হয়ে এসে বাবা হওয়ার আগ্রহের কথা জানালেন বলিউড সুপারস্টার সালমান খান। শোতে তিনি বলেন, “এক থা টাইগার” ছবির সময় থেকেই তার মনে হয়েছিল, যদি তার একটি সন্তান থাকত! এ প্রসঙ্গে সালমান বলেন, “আমি সন্তান নিতে চাই। বাবা হবো, এটা নিশ্চিত। সেটা যেকোনো সময় হতে পারে—খুব শিগগিরও, আবার পরে গিয়েও হতে পারে।”
শুধু বাবা হওয়ার ইচ্ছাই নয়, শোতে সালমান ব্যক্তিগত সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন। তার ভাষায়, “যখন কোনো সম্পর্কে থাকা দুইজনের মধ্যে একজন অন্যজনের তুলনায় বেশি সফল হয়ে যায়, তখন টানাপোড়েন শুরু হয়। একজন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনেরই একসঙ্গে এগিয়ে যাওয়া জরুরি, যেন কেউ কারও ওপর নির্ভরশীল না হয়।”
উল্লেখ্য, সালমান খানের প্রেমের গুঞ্জন বহুবার শিরোনাম হয়েছে—ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফসহ একাধিক তারকার সঙ্গে তার সম্পর্কের খবর শোনা গেলেও, কোনো সম্পর্কই পরিণতি পায়নি।



