tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যা মামলার বিচার সম্পন্ন হবে: রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যা মামলার বিচার সম্পন্ন হবে: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল করা হবে। চার্জশিট দাখিলের পর অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগের ইনকিলাব মঞ্চে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার হাদির হত্যাকারী এবং তাদের পেছনে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে সক্রিয়ভাবে কাজ করছে। চার্জশিট যেন সম্পূর্ণ নির্ভুল ও ত্রুটিমুক্ত হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা একটি শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করছি। তাই এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না, যা শত্রুপক্ষকে শক্তিশালী করে।”

তিনি আরও জানান, হাদির হত্যাকারীরা যদি দেশের বাইরে অবস্থান করে, তবে তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে ভারতকে স্পষ্টভাবে জানানো হয়েছে। ভারত সরকার এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয়। এ বিষয়ে ডিবি পুলিশ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে।