এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (২৪ সেপ্টেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি জিততে পারলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দুঃসংবাদ—অনুশীলনে চোট পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।
ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল বাংলাদেশ দল অনুশীলনে নামে। ব্যাটিং অনুশীলনের সময় হঠাৎ চোট পান লিটন দাস। এরপর তিনি আর ব্যাট হাতে নেননি। তবে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, চোট গুরুতর নয়।
সুপার ফোরে নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এর পরদিনই পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে টাইগারদের। টানা দুই ম্যাচের ধকল কাটাতে গতকালই শেষ অনুশীলন সেরে নিয়েছেন দলের ক্রিকেটাররা। শুরুতে ফিল্ডিং অনুশীলনে অংশ নেন লিটন দাসও।



