tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনইকসুতে এমফিল-পিএইচডি শিক্ষার্থীদের বাদসহ ৭ দফা দাবিতে ভিসিকে স্মারকলিপি

ইকসুতে এমফিল-পিএইচডি শিক্ষার্থীদের বাদসহ ৭ দফা দাবিতে ভিসিকে স্মারকলিপি

আসন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচনে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের বাদ দেওয়াসহ ৭ দফা দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

শিক্ষার্থীদের উত্থাপিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে—

  • অছাত্র নিষিদ্ধকরণ,
  • মাস্টার্সের ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষার্থীকে স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য ঘোষণা,
  • এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থী বা ভোটার না করার শর্ত,
  • শুধুমাত্র স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া,
  • প্রার্থীর বয়স, একাডেমিক রেজিস্ট্রেশন, বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র ও ভর্তি সনদ যাচাই,
  • মাদকমুক্ত প্রার্থী নিশ্চিতকরণ,
  • বহিরাগত সংশ্লিষ্টতা প্রমাণিত হলে প্রার্থীতা বাতিল।

এছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদেরও প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়ার দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থীরা দাবি জানাচ্ছি, এই প্রস্তাবিত ধারা অবিলম্বে ইকসুর গঠনতন্ত্রে সংযোজন করা হোক। এতে একটি মেধাভিত্তিক, মাদকমুক্ত ও শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে।”