tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকঅনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান

অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র আবোলফজল শেখারচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত তেহরান সামরিক অভিযান চালিয়ে যাবে।

শুক্রবার (৩ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের কৌশল শুধু পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এমন প্রতিক্রিয়া জানানো, যাতে ভবিষ্যতে আগ্রাসী পক্ষ আর হামলার সাহস না পায়।

তিনি আরও জানান, তেহরান যুদ্ধবিরতির পর নতুন করে সংঘাত চায় না। বরং দীর্ঘমেয়াদে হুমকি সম্পূর্ণভাবে নির্মূল করাই তাদের প্রধান লক্ষ্য।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে ইসরাইল নিয়ন্ত্রিত এলাকা এবং বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। শেখারচি বলেন, এই প্রণালি উন্মুক্ত রাখতে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর সহায়তা চাইলেও অনেক দেশ সরাসরি এতে যুক্ত হতে আগ্রহ দেখায়নি।

তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছেন এবং সম্ভাব্য স্থল অভিযানের হুমকি দিচ্ছেন। এর জবাবে ইরান যেকোনো কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন তিনি।