tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিঅতীত ছাত্রলীগের যারা অপরাধি নয় তারা এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ

অতীত ছাত্রলীগের যারা অপরাধি নয় তারা এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ

অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার সুযোগ রয়েছে—তবে অপরাধে জড়িতদের জন্য দলটির দরজা সম্পূর্ণ বন্ধ বলে জানিয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজি কিংবা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউই এনসিপিতে স্থান পাবেন না।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগ—যে সংগঠনের সঙ্গেই যুক্ত থাকুক না কেন, সেটি এনসিপির কাছে মুখ্য বিষয় নয়। বরং কেউ দলে যোগ দেওয়ার পর থেকেই তিনি এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে একজন সংগঠক হিসেবে কাজ করবেন—এটাই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র মেনে দায়িত্বশীল রাজনীতি প্রতিষ্ঠা করতে চান এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে আগ্রহী, তাদের নিয়েই দল এগিয়ে যেতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামীর রাজনীতি গড়ে তোলাই এনসিপির মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

নাহিদ বলেন, আজ যারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিচ্ছেন, তারা আগে থেকেই একই আদর্শে বিশ্বাসী ছিলেন—শুধু প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। এখন তারা একত্রিত হয়ে একটি অভিন্ন লক্ষ্যে কাজ করবেন।

তিনি সারাদেশের তরুণসহ সব বয়সী মানুষকে এনসিপিতে যুক্ত হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে দেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়ন এবং অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।