ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে চলমান মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মক ভোটিং সাধারণত তফসিল ঘোষণার পর অনুষ্ঠিত হয়—এবার আগে হলো কেন, এবং তফসিল কবে নাগাদ ঘোষণা হতে পারে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন,
‘এটা আমাদের সিনিয়র সেক্রেটারি (আখতার আহমেদ) একাধিকবার বলেছেন। আমরা আশা করছি, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। তখন আপনারা জানতে পারবেন।’



