tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়পুরান ঢাকায় ভূমিকম্প ঝুঁকি, রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ছে বিপদ

পুরান ঢাকায় ভূমিকম্প ঝুঁকি, রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ছে বিপদ

পুরান ঢাকায় ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা ও সমাধান নিয়ে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান ও রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান। তিনি ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সাধারণ সম্পাদক। অধ্যাপক আদিল মুহাম্মদ খানের সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. আশিকুজ্জামান আশিক। অধ্যাপক আদিল মুহাম্মদ খান: পুরান ঢাকায় সারি সারি পুরোনো ও জীর্ণ ভবন রয়েছে, যেগুলোর কাঠামো অনেকটা ঝুঁকিপূর্ণ। এই ভবনগুলোর অনেকগুলোই ব্যবহারে অরক্ষিত এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বিপদ বাড়ছে। আমরা দেখেছি, শুধু ছাদ থেকে ছোট টুকরো পড়েও মানুষ মারা গেছে। অর্থাৎ ঝুঁকি সবসময় শুধু ভবন ধস নয়, ছোট অংশ আলগা হয়ে পড়াও প্রাণঘাতী হতে পারে।