tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিসার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য প্রতি ইউনিট ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ দশমিক ২৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হলো।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিইআরসি এ নতুন দাম ঘোষণা করে। এর আগে গত ৬ অক্টোবর অনুষ্ঠিত গণশুনানিতে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। পরে কমিশনের কারিগরি কমিটি পর্যালোচনা শেষে বর্তমান নতুন মূল্য নির্ধারণের সুপারিশ করে।

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের মূল্য নির্ধারণে সবদিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। তিনি জানান, গ্যাসের দাম বাড়লে সারের উৎপাদন ব্যয় বাড়বে, যা নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। তাই কৃষিকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। যদিও জিডিপিতে কৃষির অবদান তুলনামূলক কম, তবুও খাদ্য নিরাপত্তা এবং বৃহৎ কর্মসংস্থানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উচ্চ ব্যয়ও মূল্য নির্ধারণে বিবেচনায় রাখতে হবে।