tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিবেসরকারি প্ল্যান্টের তেল কিনে ৩ মাসে বিপিসির ‘গচ্চা’ ২৮ কোটি টাকা

বেসরকারি প্ল্যান্টের তেল কিনে ৩ মাসে বিপিসির ‘গচ্চা’ ২৮ কোটি টাকা

আমদানির পাশাপাশি দেশীয় বেসরকারি চারটি সিআরইউ (ক্যাথালেটিক রিফর্মিং ইউনিট) রিফাইনারি থেকে জ্বালানি তেল কিনে বিক্রি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ কার্যক্রমে অনিয়মে বিগত অর্থবছরের মার্চ থেকে মে পর্যন্ত তিন মাসে বিপিসির গচ্চা গেছে প্রায় ২৮ কোটি টাকা। অভিযোগ ওঠা প্রাইসিং কমিটির সদস্য সচিব বিপিসির শাহরিয়ার মো. রাশেদকে অন্য বিভাগে বদলির পর এখন নিয়মিত হয়েছে সেই বিজ্ঞপ্তি। এরপর কোটি কোটি টাকা আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাচ্ছে বিপিসি। তবে বিষয়টিতে দাপ্তরিক জটিলতায় সময়ক্ষেপণ হয়েছে দাবি করে আর্থিক অনিয়মের অভিযোগটি অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আর্থিক সুবিধা দেওয়া-নেওয়ার অভিযোগটি সঠিক নয় বলে দাবি করা হয়।

বিপিসি সূত্রে জানা যায়, দেশের চারটি বেসরকারি সিআরইউ রিফাইনারি থেকে পরিশোধিত জ্বালানি হিসেবে অকটেন, পেট্রোল ও ডিজেল কেনে বিপিসি। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, চট্টগ্রামের কর্ণফুলী পাড়ের সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড, পারটেক্স পেট্রো লিমিটেড, নরসিংদীর ঘোড়াশাল শীতলক্ষ্যা নদী তীরের অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড এবং বাগেরহাট জেলার মংলায় পশুর নদীর তীরের পেট্রোমেক্স রিফাইনারি লিমিটেড। এসব রিফাইনারি থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে মূল্য নির্ধারণ করার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০২২ সালের ১০ অক্টোবর তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ‘প্রাইসিং ফর্মুলা’ রয়েছে। একই সঙ্গে ওই প্রজ্ঞাপনে ফর্মুলা অনুযায়ী ডিজেল, পেট্রোল, অকটেনের দাম পুনর্নির্ধারণ করে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করার কথা। তবে সরকারি ওই নির্দেশনা অমান্য করে ৭ তারিখের পরিবর্তে মাসভেদে পরের মাসের ২০ তারিখেও প্রজ্ঞাপন জারির কারণে কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়ে বিপিসি। এতে বেসরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে বিপিসির কর্মকর্তাদের বিরুদ্ধে।

ফর্মুলা অনুযায়ী এসব জ্বালানি তেলের দাম নির্ধারণের জন্য বিপিসির সাত সদস্যের কমিটি রয়েছে। গত অর্থবছরে ওই কমিটির আহ্বায়ক বিপিসির পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) ড. একেএম আজাদুর রহমান এবং ২০২২ সালের ১০ অক্টোবরের প্রজ্ঞাপনের তারিখ থেকে সদস্য সচিব হিসেবে ছিলেন উপ-মহাব্যবস্থাপক (হিসাব) শাহরিয়ার মো. রাশেদ।