tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়পঞ্চগড়ে তীব্র হচ্ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২.৬ ডিগ্রিতে

পঞ্চগড়ে তীব্র হচ্ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২.৬ ডিগ্রিতে

পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। দিন ও রাতের তাপমাত্রা টানা কয়েকদিন ধরে কমতে থাকায় শীতের অনুভূতি বেড়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন, মঙ্গলবার, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যার পর থেকেই এখন হালকা শীত অনুভূত হচ্ছে। রাতজুড়ে ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকা, সঙ্গে বইছে উত্তরের হিমেল বাতাস। তবে ভোরের দিকে কুয়াশা কিছুটা কেটে যায় এবং সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঠান্ডার মাত্রা কিছুটা কমে আসে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, তবে সন্ধ্যার পর থেকেই শীত অনুভব করা যায়।

স্থানীয়দের অনেকে ইতোমধ্যে শীতের পোশাক ব্যবহার শুরু করেছেন। সদর উপজেলার মাগুড়া এলাকার বাসিন্দা ময়নুদ্দীন বলেন, “গত কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা লাগে। ফজরের নামাজের সময় ঘন কুয়াশা দেখা যায়, তবে সূর্য ওঠার পর কিছুটা উষ্ণতা ফিরে আসে।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৬৭ শতাংশ। সোমবার দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩০ ডিগ্রি। তিনি আরও জানান, চলতি মাসের শেষ দিকে এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।