tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকা ও আশপাশের জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

ঢাকা ও আশপাশের জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জনগণের জান-মালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

এদিকে গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় ১০টি বাসে অগ্নিসংযোগ ও একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে ১৩ নভেম্বর। এদিনকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ও অপপ্রচার ছড়িয়ে পড়ছে—যার মধ্যে রয়েছে গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, লকডাউন ঘোষণার গুজব, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো উসকানিমূলক প্রচারণা।

এছাড়া, গত কয়েক দিন ধরে কথিত দুর্বৃত্তরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলার চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে।