রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দিনজুড়ে নির্ধারিত কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচির তালিকা নিচে দেওয়া হলো—
রাজনৈতিক কর্মসূচি
- দুপুর ১২টা: গুলশান চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
- দুপুর ২টা ৩০ মিনিট: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হবে।
- বিকেল ৩টা: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সরকারি কর্মসূচি
- সন্ধ্যা ৬টা: রাজধানীর লে মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন বিষয়ে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।



