tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা রোমাঞ্চিত: রহমত মিয়া

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা রোমাঞ্চিত: রহমত মিয়া

অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচের প্রস্তুতি শুরুর আগে বাংলাদেশের সামনে টিকে ছিল এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার সম্ভাবনা। ঘরের মাঠে হেরে আর প্রতিপক্ষের মাঠে ড্র করায় শেষ হয়ে যায় সেই সম্ভাবনা; বিদায় নেয় ২ ম্যাচ হাতে রেখেই। বাংলাদেশের যে ম্যাচ দুটি বাকি আছে তা কেবলই আনুষ্ঠানিকতার। তবে এই আনুষ্ঠানিকতার দুই ম্যাচের মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচটির রয়েছে অন্যরকম আবেদন। দুই দেশের জন্যই ম্যাচটি মর্যাদার। বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে কেবল এই দুই দেশেরই নয়, আলোচনা তুঙ্গে উঠে দক্ষিণ এশিয়ায়ও।

আগামী ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও ভারতের ম্যাচ। তার আগে হামজা চৌধুরীরা প্রীতি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে ১৩ নভেম্বর। এই দুই ম্যাচ সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি শুরু হয়েছে শুক্রবার। অনুশীলনে নামার আগে ভারত ম্যাচ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ডিফেন্ডার রহমত মিয়া। গত মার্চে হামজা চৌধুরীর আগমন, ভারতের বিপক্ষে ড্রয়ের পর সবার প্রত্যাশা ছিল এবার বাংলাদেশ শেষ ম্যাচ পর্যন্ত ফাইট দেবে এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য। বাস্তবে হয়েছে তার উল্টো-দুই ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছে হামজা-শামিতদের নিয়ে গড়া দলটির। এ বিদায়ে মনকষ্ট আছে ফুটবলভক্তদের। ডিফেন্ডার রহমত মিয়াও বলেছেন, কষ্ট তাদেরও আছে। ‘এখন শেষ ‍দুই ম্যাচ জিতলেও লক্ষ্যে পৌঁছতে পারবো না। এখানে একটা কষ্ট তো থাকবেই। এবার এশিয়ান কাপে আমাদের টিম ভালো করছে। সামনে আরও ভালো করার সম্ভাবনা আছে। তো এইবার যে আমরা কোয়ালিফাই করতে পারিনি তা নিয়ে সব প্লেয়ারের মধ্যে সেই কষ্টটা আছে। পরবর্তীতে ইনশাআল্লাহ সবাই আরও ভালো করার চেষ্টা করবে। যে ম্যাচ চলে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই। সামনে যে ম্যাচগুলো আসছে সেদিকে ফোকাস করা উচিত’-বলেছেন অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়া।

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সবাই উজ্জীবিত আছেন উল্লেখ করে রহমত মিয়া বলেছেন, ‘ভারতের সঙ্গে খেলা হলে সবাই অনেক রোমাঞ্চিত থাকে। তো আগের মতো এবারও সবাই রোমাঞ্চিত। আমাদের সবার ফোকাস প্রস্তুতিতে। অনুশীলন শুরু হলো, সবাই আসলে একসঙ্গে ভালো প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ।’