চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের পাশের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অফিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বলেন, থানার স্টোররুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।



