tanaka
প্রচ্ছদরাজধানীমিরপুরের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

মিরপুরের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরে ‘বিবাহ বাড়ি’ নামের একটি কমিউনিটি সেন্টারের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন।

তিনি জানান, শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে মিরপুর ১১ নম্বরের কালশী রোডে অবস্থিত ভবনটির ৬ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।