tanaka
প্রচ্ছদরাজধানীশুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

শুক্রবার অনেকেই বিভিন্ন প্রয়োজন নিয়ে দোকানপাট বা মার্কেটে যান। কিন্তু যদি দীর্ঘ যানজট পেরিয়ে গিয়ে দেখেন দোকানপাট বন্ধ, তাহলে সময় এবং শ্রম উভয়ই নষ্ট হয়। তাই চলুন জেনে নিই রাজধানীর কোন কোন এলাকায় শুক্রবার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে:

  • আজিমপুর সুপার মার্কেট
  • গুলিস্তান হকার্স মার্কেট
  • ফরাশগঞ্জ টিম্বার মার্কেট
  • শ্যামবাজার পাইকারি দোকান
  • সামাদ সুপার মার্কেট
  • রহমানিয়া সুপার মার্কেট
  • ইদ্রিস সুপার মার্কেট
  • দয়াগঞ্জ বাজার
  • ধূপখোলা মাঠ বাজার
  • চক বাজার
  • বাবু বাজার
  • নয়া বাজার
  • কাপ্তান বাজার
  • রাজধানী সুপার মার্কেট
  • দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট
  • ইসলামপুর কাপড়ের দোকান
  • ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট
  • শারিফ ম্যানসন
  • ফুলবাড়িয়া মার্কেট
  • সান্দ্রা সুপার মার্কেট

শুক্রবার বন্ধ থাকা দর্শনীয় স্থানসমূহ

  • সামরিক জাদুঘর: বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০:৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
  • জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও: শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ। প্রবেশমূল্য ৫ টাকা। শনিবার ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।
  • শিশু একাডেমি জাদুঘর: শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।