tanaka
প্রচ্ছদরাজধানীঢাকায় আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি

ঢাকায় আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি


রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠন প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি আয়োজন করে থাকে। আজ শুক্রবার (১৭ অক্টোবর) দিনের শুরুতেই চোখ বুলিয়ে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা—

এনসিপির কর্মসূচি

  • সকাল ১০টা: বাংলামটরের নেভি কলোনিতে জাতীয় শ্রমিক শক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ।
  • সকাল ১১:৩০: ফরচুন শপিংমলে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার হয়েছে। এই সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হবে ডিএমপি মিডিয়া সেন্টারে, নেতৃত্ব দেবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

জামায়াত আমিরের কর্মসূচি

  • দুপুর ২:৩০: মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে শ্রমিক সমাবেশ, প্রধান অতিথি জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

  • বিকাল ৪টা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান।

মির্জা ফখরুলের কর্মসূচি

  • বিকাল ৪টা: মানিক মিয়া এভিনিউয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য নেতৃবৃন্দ।