সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রোববার (১২ অক্টোবর) জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন যুগ্মসচিব আহমেদ জামিল।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘দ্য সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪’-এর রুল ১৬-এর সাব-রুল (১) অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে “কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর” হিসেবে ঘোষণা করেছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।



