tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদপানের কারণে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোররাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার এবং সুধা দাসের ছেলে সৌরভ দাস।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে ওই দুই ব্যক্তি অতিরিক্ত মদপান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে তার মৃত্যু হয়। অপরদিকে, শ্রীনিবাস মালাকার নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি শহীদুল ইসলাম।