৪৪৮ রানে ইনিংস ঘোষণা ভারতের, ইনিংস হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
আহমেদাবাদ টেস্টে বড় বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে গুটিয়ে যাওয়ার পর জবাবে ভারতীয় ব্যাটাররা দাপট দেখিয়ে ৫ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। এতে ২৮৬ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা।
কিন্তু সেখানেও শুরুটা ছিল হতাশাজনক। মাত্র ২৪ রানেই ২ উইকেট হারিয়েছে তারা। সাজঘরে ফিরেছেন দুই ওপেনার জন ক্যাম্পবেল (১৪) ও ত্যাগনারায়ণ চন্দরপল (৮)।
ভারতের বড় সংগ্রহের পেছনে রয়েছে তিনটি দারুণ সেঞ্চুরি। লোকেশ রাহুল (১০০), ধ্রুব জুরেল (১২৫) এবং রবীন্দ্র জাদেজা (১০৪) — তিনজনই তুলে নেন শতক।



