tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকমোদীর প্রশংসায় পুতিন, রাশিয়ার তেল কেনাকে ‘অর্থনৈতিক সিদ্ধান্ত’ বললেন

মোদীর প্রশংসায় পুতিন, রাশিয়ার তেল কেনাকে ‘অর্থনৈতিক সিদ্ধান্ত’ বললেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে “ভারসাম্যপূর্ণ ও বুদ্ধিমান নেতা” হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি বলেন, ভারত কখনো বাইরের চাপের কাছে মাথানত করে না কিংবা কারো অপমান সহ্য করে না।

পুতিন বলেন, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি ভারতের জন্য একটি “পরিপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত”। এ আমদানি বন্ধ করলে ভারতের ক্ষতি হতো প্রায় ৯–১০ বিলিয়ন ডলার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে ভারত ও চীনকে ইউক্রেন যুদ্ধের “অর্থদাতা” বলে সমালোচনা করেন। এরপর যুক্তরাষ্ট্র আগস্টে ভারতের কিছু রপ্তানিপণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে, ফলে মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে। এ নিয়ে পুতিন হুঁশিয়ার করেন, এ ধরনের পদক্ষেপ বিশ্ববাজারে মূল্যস্ফীতি বাড়াতে পারে এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখতে হতে পারে।

রাশিয়া-ভারত সম্পর্কের বিষয়ে পুতিন বলেন, সোভিয়েত যুগ থেকেই এই সম্পর্ক ঘনিষ্ঠ ও স্থিতিশীল। “ভারত এ সম্পর্ককে মূল্য দেয়, এবং আমরাও কৃতজ্ঞ যে তারা এটি ভুলে যায়নি,” মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদীকে তিনি ‘ব্যক্তিগত বন্ধু’ উল্লেখ করে বলেন, তাঁদের মধ্যকার প্রতিটি আলোচনা “আস্থাভিত্তিক ও খোলামেলা” হয়।

বাণিজ্য ঘাটতির প্রসঙ্গে পুতিন জানান, রাশিয়া ভারত থেকে কৃষিপণ্য ও ওষুধ আমদানি বাড়াতে চায়, তবে এর জন্য অর্থায়ন, লজিস্টিকস ও পেমেন্ট–সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা জরুরি।