tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সন্ধ্যার মধ্যে ২ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ২ বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস

অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যার মধ্যে ২টি বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে তার বিবরণও দেওয়া হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক থেকে পুরো মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।