tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীঢাকায় আজকের কর্মসূচি

ঢাকায় আজকের কর্মসূচি


রাজধানী ঢাকায় আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই জেনে নিন আজকের কিছু মূল কর্মসূচির বিবরণ।


প্রাইভেট কার চালকদের সমাবেশ
• সকাল ১০টা: ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ‘প্রাইভেট কার চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও ইউনিয়ন করার অধিকার দিতে হবে’ এই দাবি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংগঠনের উপদেষ্টা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।


ডুয়েট জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাস্যোসিয়েশন (ডেজা) কর্মসূচি
• সকাল ১০টা ৩০ মিনিট: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাস্যোসিয়েশনের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার।


জাতীয় যুব কনভেনশন
• সকাল ১০টা ৩০ মিনিট: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।