tanaka
প্রচ্ছদসারাদেশপিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামে এক হেলপার দগ্ধ হয়ে মারা গেছেন।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাস দুটিতে আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় আশপাশের বাসের ভেতরে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নেভানোর পর ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন।