tanaka
প্রচ্ছদসারাদেশব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত

ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকে চাকরির সুযোগ তৈরি হয়েছে। সংস্থাটির মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ‘ব্রাঞ্চ ম্যানেজার, দাবি’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি নাগরিকেরা আগামী ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও কর্মসূচি

ব্রাঞ্চ ম্যানেজার, দাবি (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে ব্যবসায় শিক্ষা কিংবা ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রিধারীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা

সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা, ঋণ বিতরণ, সঞ্চয় সংগ্রহ, ঋণগ্রহীতার উপযুক্ততা যাচাই এবং ঋণ পোর্টফোলিও ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন।

এ ছাড়া আর্থিক ব্যবস্থাপনা, নগদ অর্থের হিসাব সংরক্ষণ, শাখার বাজেট তৈরি ও লক্ষ্যমাত্রা নির্ধারণে দক্ষ হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহারের পাশাপাশি দল পরিচালনা এবং যোগাযোগের ক্ষেত্রেও পারদর্শিতা থাকতে হবে।

চাকরির ধরন ও কর্মস্থল

নিয়োগ দেওয়া হবে পূর্ণকালীন প্রজেক্ট স্টাফ হিসেবে। কর্মস্থল ঢাকা, ব্র্যাক ফিল্ড অফিস। নির্বাচিত ব্যক্তিকে একটি শাখার দৈনন্দিন কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত কর্মী ব্র্যাকের প্রচলিত নীতিমালা অনুযায়ী বেতন পাবেন। পাশাপাশি থাকছে উৎসব ভাতা, স্বাস্থ্যবিমা, জীবনবিমা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের নির্ধারিত ক্যারিয়ার পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের লিংক: ব্র্যাক ক্যারিয়ার পোর্টাল

আবেদনের শেষ সময় ২১ নভেম্বর ২০২৬। উল্লেখ্য, নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই ব্র্যাক আবেদনকারীদের কাছ থেকে কোনো ধরনের ফি গ্রহণ করে না। তাই চাকরিপ্রার্থীদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।