tanaka
প্রচ্ছদরাজধানীখিলগাঁও থানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ

খিলগাঁও থানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর খিলগাঁও থানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে থানার নারী ও শিশু হেল্পডেস্কের সামনের একটি আমগাছের নিচে ককটেল দুটি বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

খিলগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা থানার বাইরে থেকে ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

তিনি আরও জানান, ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্ক কক্ষের সামনের আমগাছের নিচে পড়ে বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান ডিউটি অফিসার।