tanaka
প্রচ্ছদসারাদেশনিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল এপিবিএন কর্মকর্তার

নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল এপিবিএন কর্মকর্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা এলাকায় নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৪৫) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোরে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই জাহাঙ্গীর হোসেন আশুগঞ্জ সার কারখানা এলাকায় নিজের কার্যালয়ের পাশের একটি আবাসিক কক্ষে অবস্থান করছিলেন। বুধবার ভোরে ওই কক্ষে তিনি গুলিবিদ্ধ হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।