tanaka
প্রচ্ছদরাজধানীমিরপুরে বন্ধ থাকা তিন মেট্রোস্টেশন ফের চালু

মিরপুরে বন্ধ থাকা তিন মেট্রোস্টেশন ফের চালু

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেলের তিনটি স্টেশনে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশন চালু করা হয়।

এর আগে, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ পোশাকশ্রমিকদের সরিয়ে দিলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় স্টেশন তিনটি খুলে দেওয়া হয়।

এর আগে দুপুর ১২টার দিকে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নিরাপত্তার স্বার্থে স্টেশন তিনটিতে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল।

মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।