tanaka

চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যে ভারতের শক্তি বোঝাতে ‘ধুরন্ধর’ সিনেমার উদাহরণ মন্ত্রীর

চীনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিতর্কের মধ্যে ভারতের সামরিক ও গোয়েন্দা সক্ষমতার পক্ষে কথা বলেছেন অরুণাচল প্রদেশের মন্ত্রী বালো রাজা। নিজের বক্তব্যে বলিউডের স্পাই...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে, ফের আশাবাদী ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে, ফের আশাবাদী ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের অবসান কীভাবে কিংবা ঠিক কত দিনের মধ্যে ঘটবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা জানাননি তিনি। একই সঙ্গে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ক্যানসাস সিটির রেডিও স্টেশন ‘কেসিএমও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত গুটিয়ে আনার বিষয়ে তারা কাজ করছেন। তবে এ ক্ষেত্রে একটি বিষয়ে শতভাগ নিশ্চয়তা প্রয়োজন, আর তা হলো ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।

এদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে ওয়াশিংটনে ভিন্নমুখী পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন একই সময়ে সামরিক অভিযান জোরদার এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা—দুই পথই বিবেচনায় রাখছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে একাধিক বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা বিবেচনা করছেন ট্রাম্প। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নতুন একটি প্রস্তাবিত শান্তি কাঠামোর মাধ্যমে তেহরানের সঙ্গে আলোচনা ও সমঝোতার পথ তৈরির চেষ্টা করছেন।

ফলে একদিকে সামরিক পদক্ষেপের প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক উদ্যোগ—ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে আপাতত দুই ধরনের কৌশলই সামনে রয়েছে।

সূত্র: আল-জাজিরা