জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর দুপুর ১টায়।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত পরীক্ষাটি আগামী ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষার কোড ২২০২। তবে পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী বহাল থাকবে।
বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক শিক্ষা, গ্রন্থাগার, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, ভূগোল, মনোবিজ্ঞান, সংগীত ও ক্রীড়া বিজ্ঞানসহ বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুসরণ করতে হবে।
এ ছাড়া পরীক্ষার দিন ট্রেজারি বা থানা হেফাজতে রাখা প্রশ্নপত্র সংগ্রহের সময় সংশ্লিষ্ট বিষয় ও পত্রকোড ভালোভাবে মিলিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষার সময়সূচি ও অন্যান্য হালনাগাদ তথ্য জানতে পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।



