tanaka
প্রচ্ছদসারাদেশযুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফেনীতে সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন জাকির হোসেন জসিম, অভিযোগ অস্বীকার অভিযুক্তের

ফেনীতে জেলা যু৩৩ ঘণ্টায়ও নেভেনি কক্সবাজারের ইনানীর আগুন বদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিংকন ও তাঁর সহযোগী নুর নবীর বিরুদ্ধে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেছেন জসিম।

নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধলিয়া বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জাকির হোসেন জসিম।

সংবাদ সম্মেলনে জসিম বলেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ফেসবুকে নানা কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে আবুল খায়ের লিংকন ও নুর নবীর ইন্ধন রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

জসিমের দাবি, বিভিন্ন সময়ে তাঁকে হত্যার চেষ্টাও করা হয়েছে। এখনো তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘আমি জীবিত থাকলে আবুল খায়ের লিংকন ধলিয়া ইউনিয়নে চেয়ারম্যান হতে পারবেন না—এমন ধারণা থেকেই আমাকে প্রতিনিয়ত ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে।’

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জসিম বলেন, বর্তমান পরিস্থিতিতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিংকন। তিনি বলেন, জাকির হোসেন জসিমের অভিযোগ সত্য নয়। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো ঘটনার সঙ্গেই তিনি জড়িত নন। তবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জসিমের প্রতিদ্বন্দ্বী হবেন বলে জানান।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে নুর নবীর বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।