দেশের বিভিন্ন জেলার ৮৫ জন সাবরেজিস্ট্রারকে একযোগে নতুন কর্মস্থলে পদায়ন করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বদলি হওয়া ৮৫ সাবরেজিস্ট্রারের নাম ও নতুন কর্মস্থল
বদলির আদেশ অনুযায়ী, মো. নোয়াজ মিয়াকে ঢাকা সদর থেকে নরসিংদী সদর, মো. আবরার ইবনে রহমানকে ঢাকা সূত্রাপুর থেকে মাদারীপুরের শিবচর, মুহাম্মদ সাদ্দাম হোসেন খাঁনকে ঢাকা মিরপুর থেকে মানিকগঞ্জের ঘিওর, মাহবুবুর রহমানকে ঢাকা সদর রেকর্ডরুম থেকে চট্টগ্রামের পটিয়া, আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা গুলশান থেকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, কামরুজ্জামান কবিরকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে রাজশাহীর ভবানীগঞ্জ, আব্দুল কাদিরকে ঢাকা মোহাম্মদপুর থেকে সিলেট সদর, মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে ঢাকা ডেমরা থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়া, রাফায়েল ফাতেমীকে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে পাবনার সুজানগর এবং মো. নাজমুল হাসানকে ঢাকা নবাবগঞ্জ থেকে মানিকগঞ্জের সিংগাইরে পাঠানো হয়েছে।
এ ছাড়া আকলিমা ইয়াসমিনকে ঢাকা দোহার থেকে টাঙ্গাইলের গোপালপুর, মোহাম্মদ মিরাজ উদ্দিনকে ঢাকা কেরানীগঞ্জ থেকে কক্সবাজারের উখিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ঢাকা বাড্ডা থেকে চট্টগ্রামের ফটিকছড়ি, মো. মোহায়মেনুর রহমানকে ঢাকা তেজগাঁও থেকে মেহেরপুর সদর, মো. খায়রুল বাশারকে ঢাকা আশুলিয়া থেকে নরসিংদীর রায়পুরা, শামস জামান রাফীকে নরসিংদীর রায়পুরা থেকে সিরাজগঞ্জের গান্দাইল, মোহাম্মদ ইমরুল খোরশেদকে ঢাকা কেরানীগঞ্জ দক্ষিণ থেকে চাঁদপুরের মোহনপুর, মো. আরিফুর রহমানকে ঢাকা ধানমন্ডি থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা এবং এস. এম আদনান নোমানকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে বদলি করা হয়েছে।
মো. হাফিজুর রহমান গাজীপুরের কালীগঞ্জ থেকে শেরপুরের নকলা, মো. আখলাকুর রহমান ঢাকা শ্যামপুর থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর, মো. জাহিদুল হক ঢাকা পল্লবী থেকে মৌলভীবাজারের রাজনগর, মো. সাজ্জাদ হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গাজীপুরের শ্রীপুর, মো. সোহেল রানা গাজীপুরের শ্রীপুর থেকে নওগাঁর রাণীনগর, মো. সাজ্জাদুল কবির কুমিল্লার লাকসাম থেকে মুন্সীগঞ্জ সদর, মো. মাহাবুব হোসেন নরসিংদীর শিবপুর থেকে মুন্সীগঞ্জের গজারিয়া, অভিজিত কর কক্সবাজারের টেকনাফ থেকে ময়মনসিংহের কান্দিপাড়া এবং স্বপ্না বিশ্বাস ময়মনসিংহের কান্দিপাড়া থেকে একই জেলার নান্দাইলে পদায়ন পেয়েছেন।
অন্যদিকে, মেসবাহ উদ্দীন আহমদ চট্টগ্রামের পটিয়া থেকে একই জেলার হাটহাজারী, নারায়ণ মন্ডল কুড়িগ্রামের রৌমারী থেকে ফরিদপুর সদর, সোনালী খানম ঝিনাইদহের শৈলকুপা থেকে মানিকগঞ্জের হরিরামপুর, শারমিন সুলতানা মানিকগঞ্জের হরিরামপুর থেকে চট্টগ্রামের গাছবাড়িয়া, আইরিন রহমান সনি কুমিল্লার মনোহরগঞ্জ থেকে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে, ফারহানা আজিজ সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে নারায়ণগঞ্জের বন্দরে এবং মো. সিফাতুল্লাহ সিরাজগঞ্জের তাড়াশ থেকে নরসিংদীর শিবপুরে বদলি হয়েছেন।
মো. রফিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুর থেকে ময়মনসিংহ সদর, মো. জাহিদ হাসান ময়মনসিংহ সদর থেকে নেত্রকোনার বারহাট্টা, মো. মাসুদ রানা সিরাজগঞ্জের বেলকুচি থেকে রাজশাহীর পুঠিয়া, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাজশাহীর পুঠিয়া থেকে জামালপুরের মেলান্দহ, আজমেরী নির্ঝর ময়মনসিংহের ধোবাউড়া থেকে একই জেলার গৌরীপুর, মো. রফিকুল ইসলাম ময়মনসিংহের গৌরীপুর থেকে ধোবাউড়া, মো. সাখাওয়াত হোসেন টাঙ্গাইলের দেলদুয়ার থেকে নাগরপুর, মো. তফাজ্জল হোসেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে নরসিংদীর পলাশ, মো. মিজানুর রহমান নরসিংদীর পলাশ থেকে কিশোরগঞ্জের ইটনা, মো. জয়নাল আবেদীন সিলেটের বিয়ানীবাজার থেকে ফেনীর ছাগলনাইয়া এবং নুরজাহান রহমান ফেনীর ছাগলনাইয়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বদলি হয়েছেন।
নুরুল আবছারকে সংযুক্ত কর্মকর্তা-নিবন্ধন অধিদপ্তর থেকে বরিশালের চাখার, আসমা আক্তারকে একই অধিদপ্তর থেকে গোপালগঞ্জের কাশিয়ানী, মো. মোবারক হোসেনকে পিরোজপুরের ইন্দুরকানী থেকে ভোলার তজুমদ্দিন, মো. ইকবাল হোসেনকে যশোরের নোয়াপাড়া থেকে ঝিনাইদহের শৈলকুপা, মাহফুজুর রানাকে কুষ্টিয়ার মিরপুর থেকে শরীয়তপুরের ডামুড্যা, মো. মনিরুজ্জামানকে মেহেরপুর সদর থেকে কুষ্টিয়া সদর, কাউসার খানকে ভোলার চরফ্যাশন থেকে কিশোরগঞ্জের ভৈরব এবং মো. সিরাজুল ইসলামকে কিশোরগঞ্জের ভৈরব থেকে শরীয়তপুর সদরে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া খালেদা সুলতানাকে রাজশাহীর চারঘাট থেকে বগুড়ার শেরপুর, মেহেদী হাসানকে কুমিল্লার মুরাদনগর থেকে মনোহরগঞ্জ, গোলাম মোর্তজাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঢাকা কালামপুর, অমায়িক বাবুকে সাতক্ষীরা সদর থেকে ঢাকা সদর রেকর্ডরুম, অজয় কুমার সাহাকে চুয়াডাঙ্গা সদর থেকে ঢাকা গুলশান, অমিত মঙ্গল চাকমাকে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ঢাকা নবাবগঞ্জ, রাসেল মল্লিককে কুষ্টিয়া সদর থেকে ঢাকা কেরানীগঞ্জ, গোবিন্দ সাহাকে নরসিংদীর মনোহরদী থেকে ঢাকা সদর, এস. এম আবু মুছাকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ঢাকা শ্যামপুর এবং মোহাম্মদ হানিফকে কুমিল্লার দাউদকান্দি থেকে ঢাকা মোহাম্মদপুরে বদলি করা হয়েছে।
মনীষা রায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে ঢাকা তেজগাঁও, সিং মং থোয়াই চট্টগ্রামের গাছবাড়িয়া থেকে ঢাকা আশুলিয়া, রাজীব মজুমদার টাঙ্গাইলের গোপালপুর থেকে ঢাকা কেরানীগঞ্জ দক্ষিণ, সর্মিলা আহমেদ শম্পা মানিকগঞ্জের ঘিওর থেকে ঢাকা পল্লবী, আলী আজগর মুন্সীগঞ্জ সদর থেকে ঢাকা বাড্ডা, নাজনীন জাহান সাতক্ষীরার শ্যামনগর থেকে ঢাকা সূত্রাপুর, ফরিদা আক্তার চাঁদপুরের চিতোষী থেকে ঢাকা ডেমরা, টিনু চাকমা চট্টগ্রামের সাতকানিয়া থেকে ঢাকা ধানমন্ডি, জাহিদুর রহমান কক্সবাজার সদর থেকে ঢাকা দোহার এবং উম্মে সালমা টাঙ্গাইলের নাগরপুর থেকে ঢাকা উত্তরায় বদলি হয়েছেন।
বাকি বদলির আদেশে রিপন চন্দ্র মন্ডলকে রংপুরের গঙ্গাচড়া থেকে লালমনিরহাট সদর, মো. শাহিন আলমকে যশোরের ঝিকরগাছা থেকে গাজীপুরের টঙ্গী, মো. মোরশেদ আলমকে কক্সবাজারের উখিয়া থেকে সিলেটের জৈন্তাপুর, খন্দকার আহসানুল হককে মাদারীপুরের শিবচর থেকে লালমনিরহাটের তুষভান্ডার, মিনহাজ উদ্দিনকে সিলেট সদর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, মো. মোজাফফর হোসেনকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড, মো. রায়হান হাবিবকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে টাঙ্গাইলের ভুয়াপুর, আহসানুল হাবিবকে মাদারীপুরের কালকিনি থেকে কুমিল্লার মুরাদনগর, খন্দকার মেহবুবুল ইসলামকে শেরপুর সদর থেকে কিশোরগঞ্জ সদর, শেখ নাছিমুল আরিফকে ময়মনসিংহের ফুলপুর থেকে শেরপুর সদর এবং মাহফুজুর রহমানকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



