tanaka
প্রচ্ছদরাজনীতিএনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই কমিটির উপপ্রধান করা হয়েছে দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে।

সোমবার (২৬ অক্টোবর) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে ডায়াস্পোরা বিষয়ক এই উপকমিটি গঠন করা হয়েছে। দলের ডায়াস্পোরা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা, দলীয় কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রবাসীদের কল্যাণমূলক কার্যক্রম সুসংহত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নবগঠিত উপকমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা।

এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশকে। উপকমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।