tanaka
প্রচ্ছদজাতীয়প্রায় ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ, ১১০০ কোটি টাকার লেনদেন: স্ত্রীসহ সাবেক...

প্রায় ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ, ১১০০ কোটি টাকার লেনদেন: স্ত্রীসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১ হাজার ১০০ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মনিরুল ইসলামের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় তাঁর স্ত্রীকেও আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।