বাংলাদেশে গাড়ি উৎপাদনের সম্ভাবনা নিয়ে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্পায়ন ত্বরান্বিত করতে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা ও অনুকূল পরিবেশ তৈরিতে গুরুত্ব দিচ্ছে।
টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বাংলাদেশে গাড়ি উৎপাদনসহ সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ধরনের বিনিয়োগ দেশের শিল্পখাতকে আরও শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তি স্থানান্তরে ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



