tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসোমালিয়ায় জিম্মি ট্যাংকারে ৫ নাবিককে হত্যা

সোমালিয়ায় জিম্মি ট্যাংকারে ৫ নাবিককে হত্যা

সোমালিয়ার উপকূলে জিম্মি করা একটি তেলবাহী ট্যাংকারে থাকা পাঁচ নাবিককে হত্যা করেছে জলদস্যুরা। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ট্যাংকারটি উদ্ধার করা হয়েছে। এ সময় ১৬ জন সন্দেহভাজন জলদস্যুকে আটক করা হয় বলে জানিয়েছে সোমালিয়ার কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সোমালিয়ার কর্মকর্তারা পালাউয়ের পতাকাবাহী এমটি অনার ২৫ ট্যাংকারে পাঁচ নাবিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। নিহতদের মধ্যে পাকিস্তানের তিনজন, মিয়ানমারের একজন এবং ভারতের একজন নাগরিক ছিলেন।

সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২১ এপ্রিল দেশটির উপকূল থেকে ট্যাংকারটি জিম্মি করে জলদস্যুরা। জাহাজটিতে প্রায় ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল ছিল।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযান শুরু করার আগেই ট্যাংকারে থাকা জলদস্যুরা পাঁচ নাবিককে হত্যা করে। এ ঘটনায় আরও চার নাবিক আহত হয়েছেন। আহতদের মধ্যে পাকিস্তানের তিনজন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।

পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ট্যাংকারটি উদ্ধার করা হয় এবং ১৬ জন সন্দেহভাজন জলদস্যুকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সোমালিয়ার কর্তৃপক্ষ।