tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন‘দৃশ্যম’-এ কাজল থাকলে প্রথম ছবিই তৈরি হতো না: অজয় দেবগন

‘দৃশ্যম’-এ কাজল থাকলে প্রথম ছবিই তৈরি হতো না: অজয় দেবগন

দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে স্ত্রী ও অভিনেত্রী কাজল অভিনয় করলে ছবির কী পরিণতি হতো—এমন প্রশ্নের মজার উত্তর দিয়েছেন অজয় দেবগন। তার রসিক মন্তব্য, কাজল ছবিতে থাকলে গল্পের মূল রহস্য শুরুতেই ফাঁস হয়ে যেত। ফলে ‘দৃশ্যম’-এর প্রথম ছবিই হয়তো তৈরি করা সম্ভব হতো না।

নেটফ্লিক্সের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন পর্বে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির সহ-অভিনেত্রী শ্রেয়া সরণ, এশা দত্ত, জয়দীপ আহলাওয়াত ও মৃণাল যাদবের সঙ্গে হাজির হন অজয় দেবগন।

অনুষ্ঠানে সঞ্চালক কপিল শর্মা পরিচালক অভিষেক পাঠককে উদ্দেশ করে মজা করে প্রশ্ন করেন, প্রথম ‘দৃশ্যম’ ছবিতে কাজলকে নেওয়া হলে তিনি কি শুরুতেই ছবির সব গোপন তথ্য প্রকাশ করে ফেলতেন? কপিলের প্রশ্ন শেষ হওয়ার আগেই অজয় মজা করে বলেন, ‘তাহলে তো প্রথম সিনেমাটাই তৈরি হতো না!’

আড্ডার একপর্যায়ে কপিল শর্মা অজয় দেবগনের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়ের কথাও তুলে ধরেন। মজার ছলে তিনি বলেন, প্রায় ১৫ বছর ধরে অজয়কে চেনেন তিনি। অথচ এই দীর্ঘ সময়ে তাদের মধ্যে হয়তো মাত্র ১৪ বার কথা হয়েছে। তাদের কথোপকথনও নাকি সীমাবদ্ধ থাকে—‘আমি ভালো আছি, আপনি কেমন আছেন?’—এই ধরনের সংক্ষিপ্ত কথাবার্তায়।

এদিকে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির অপেক্ষায় রয়েছে। প্যানোরামা স্টুডিওস ও স্টার স্টুডিও১৮-এর প্রযোজনায় এবং অভিষেক পাঠকের পরিচালনায় নির্মিত ছবিটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নতুন কিস্তিতে আগের মতো মালয়ালম ‘দৃশ্যম’ ছবির কাহিনি অনুসরণ করা হচ্ছে না। নির্মাতাদের দাবি, এবার সম্পূর্ণ মৌলিক গল্প নিয়ে পর্দায় ফিরছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি।