গ্রিনল্যান্ডে নতুন করে সামরিক উপস্থিতি বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলে শীতল যুদ্ধের সময়ের একটি পুরোনো সামরিক ঘাঁটি আবার চালু করবে ওয়াশিংটন। একই সঙ্গে, পূর্ব উপকূলে আরেকটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে একটি নতুন নিরাপত্তা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তিটির আওতায় গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট তিন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন।নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় চুক্তিটি সই হওয়ার কথা রয়েছে। তবে, চুক্তিটির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সই হওয়ার আগে চুক্তির কিছু বিষয় চূড়ান্ত নাও হতে পারে।
প্রস্তাবিত দুটি সামরিক স্থাপনার একটি হবে দক্ষিণ গ্রিনল্যান্ডের নারসারসুয়াকে। ১৯৫০-এর দশকে সেখানে ব্লুই ওয়েস্ট ওয়ান নামে একটি সামরিক ঘাঁটি পরিচালনা করত যুক্তরাষ্ট্র। পরে ঘাঁটিটি বন্ধ করে দেওয়া হয়।
এরপর থেকে ওই এলাকার জনসংখ্যা কমতে কমতে এখন কয়েক ডজনে নেমে এসেছে।



