tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকটাইফুন দুজুয়ানের আঘাতে লন্ডভন্ড জাপান, নিহত ২

টাইফুন দুজুয়ানের আঘাতে লন্ডভন্ড জাপান, নিহত ২

শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাতে জাপানে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। ঝড়ের প্রভাবে টোকিওর আশপাশে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। ব্যাপকভাবে ব্যাহত হয়েছে প্লেন ও রেল চলাচল। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দেশটির ১৬ লাখের বেশি মানুষকে।

গত

জাপানের কিয়োদো নিউজ জানিয়েছে, ঝড়ে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপকূল থেকে সরে যাচ্ছে টাইফুন

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে দুজুয়ান উপকূল থেকে দূরে সরে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যায়। পরে এটি সমুদ্রের দিকে অগ্রসর হয়ে আলেউশিয়ান দ্বীপপুঞ্জের দিকে চলে যাচ্ছিল। এ সময় ঝড়টির শক্তিও কিছুটা কমে আসে।তবে ঝড়ের প্রভাবে কিছু এলাকায় আরও বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে জেএমএ। সংস্থাটির কর্মকর্তা তাকুয়া হোসোমি বলেন, সতর্কতা জারি থাকা এলাকাগুলোতে টাইফুন উত্তরের দিকে এগিয়ে যাওয়ার সময়ও বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

বাতিল শত শত ফ্লাইট

টাইফুনের কারণে জাপানে প্লেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেচে। সোমবার জাপান এয়ারলাইনস ১৩৫টি ফ্লাইট বাতিল করেচে। অল নিপ্পন এয়ারওয়েজ বাতিল করে আরও ১৪০টি ফ্লাইট। ফলে বিভিন্ন বিমানবন্দরে অনেক যাত্রী আটকা পড়েন।

এই দুর্যোগে রেল চলাচলও ব্যাহত হয়েছে। জাপান রেলওয়েজের কয়েকটি ট্রেনসেবা বন্ধ রাখা হয়। টোকিও ও ওসাকার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেনের কিছু সেবাও স্থগিত করা হয়।

মাসিক গড়ের চেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা

জাপান আবহাওয়া সংস্থা আগেই ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছিল। সংস্থাটি জানিয়েছিল, মঙ্গলবার পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হতে পারে, তা সেপ্টেম্বর মাসের গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি।

কামাকুরার মেয়র তাকাশি মাতসুও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, শহরের বিভিন্ন জায়গায় পানি জমেছে। এ অবস্থায় গাড়ি নিয়ে চলাচল বিপজ্জনক।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানের রাজধানী টোকিওর কাছাকাছি এলাকায় আঘাত হানার সময় টাইফুনটির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার।