জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কে আসেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

টার্কিস এয়ারলাইন্সের একটি বিমান নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গী।
নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা করে ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নেওয়া হয়। সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে এবং হোটেলে যাওয়ার পথে বিভিন্ন সড়কে বাংলাদেশি প্রবাসী ও বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। তাদের হাতে ছিল ব্যানার, পোস্টার ও ফেস্টুন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর মোটর শোভাযাত্রা সড়ক দিয়ে যাওয়ার সময় উপস্থিত প্রবাসীরা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রধান কেন্দ্র জ্যাকসন হাইটসও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে সাজানো হয়।