tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনতৃতীয় মেয়াদে আবারও ইউএনডিপির শুভেচ্ছা দূত জয়া আহসান

তৃতীয় মেয়াদে আবারও ইউএনডিপির শুভেচ্ছা দূত জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান আবারও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন। এটি তার তৃতীয় মেয়াদ। ইউএনডিপির সঙ্গে তিনি কাজ করবেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা করার লক্ষ্যে।

জয়া আহসান প্রথম ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০২২ সালে। এরপর দ্বিতীয় মেয়াদে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। এবার তৃতীয় মেয়াদের জন্য ইউএনডিপির সঙ্গে তার চুক্তি নবায়ন হয়েছে। জানা গেছে, আগামী দুই বছর তিনি এই দায়িত্বে থাকবেন।

শুভেচ্ছা দূতের দায়িত্ব আবারও পাওয়ায় উচ্ছ্বসিত জয়া আহসান। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, “ইউএনডিপির সঙ্গে এই যাত্রা অব্যাহত রাখতে পেরে আমি আনন্দিত। এসডিজি অর্জনের জন্য এখন মাত্র পাঁচ বছর সময় বাকি, তাই এর গুরুত্ব এখন আরও বেশি। এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব, এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ—আমরা যেন একসঙ্গে একটি সুন্দর ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।”

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “জয়া আহসানকে আবারও শুভেচ্ছা দূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন খ্যাতনামা অভিনেত্রী নন, বরং টেকসই ও সুন্দর সমাজ গঠনের একজন শক্তিশালী কণ্ঠস্বর। আশা করছি, তার মাধ্যমে এসডিজির বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।”

এদিকে অভিনয়ের দিক থেকেও জয়া আহসান বেশ সরব। সম্প্রতি তাকে দেখা গেছে ভারতে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডিয়ার মা’-তে। এ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল। আরও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।